‘দিঘীর পাড়ের রাস্তা নির্মাণ হলে আপনাদের এলাকার গুরুত্ব বাড়বে’

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের ওয়াইবাবুর দিঘীরপাড়ের সম্প্রাসারন রাস্তার ৭০০ মিটার দিঘীর পাড়ের রাস্তা পরিদর্শনে কালে পৌর মেয়র এডভোকেট মো: জিল্লুর রহমান জুয়েল বলেছেন, পৌর এলাকার উন্নয়নে এলাকাবাসীর চলাচলের স্বার্থে টিকসই ভালমানের রাস্তা নির্মানে আমার নজরদারী থাকবে। আমি চাই এখানে ভালমানের স্বচ্ছ ও টেকসই একটি সুন্দর রাস্তা নির্মাণ করা হউক। এতে আমার পৌর পরিষদের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা থাকবে। এ রাস্তা নির্মানে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, এ রাস্তা নির্মান হলে আপনাদের সকলের মঙ্গল হবে। এ রাস্তা দিয়ে আপনাদের যানবাহন ব্যবহার করে ভালভাবে চলাচলে সুযোগ সৃস্টি হবে। আপনাদের এলাকার গুরুত্ব বাড়বে। বিভিন্ন স্থানে মানুষ এখানে সহজে আসতে পারবে। এতে আপনাদের এলাকার গুরুত্ব পূর্বের চাইতে আরো বাড়বে।

তিনি এ কাজটি ভালভাবে করতে ঠিকাদারকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান ও তাদের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি রাস্তাটির যে সামান্য কাজ বর্তমানে হয়েছে,তা’দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ঠিকাদারকে আগামীতে কাজ ভালভাবে করার জন্য পরামর্শ দেন।

সোমবার (৩ মার্চ) বিকেলে শহরের বাবুরহাট দাসদী এলাকায় অবস্থিত ওয়াইবাবুর দীঘির পাড় এলাকার এলজিইডি কর্তৃক নব নির্মিত রাস্তার কাজ পরিদর্শন কালে এসব কথা বলেন মেয়র।

এ সময় মেয়রের সাথে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) চাঁদপুরের সদর উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, পৌর প্রকৌশলী নূরুল আমিন, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত আলী ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাকির এন্টার প্রাইজের মো: জাকির হোসেন মিয়া।

মেয়র আরো বলেন, আমি পৌরসভার মেয়র নির্বাচিত হওয়া পর এ পৌরবাসীর কল্যাণে স্বচ্ছভাবে কাজ করার চেস্টা করে যাচ্ছি। আমি কোন ব্যক্তির কাছ থেকে কোন অন্যায় কাজকে সহায়তা করে কোন সুযোগ গ্রহন করিনি। ভবিষ্যতেও করার কোন চিন্তার আমার মধ্যে নেই। আমি সাধারণভাবে সাধারণ মানুষের সাথে মিলেমিশে জীবন কাটাতে চাই।

তিনি ঠিকাদারের উদ্দেশ্যে বলেন,আমার পক্ষ থেকে কাজ করার ক্ষেত্রে কোন প্রকার বিকল্প চিন্তা করতে হবেনা। আমি চাই আপনি কাজ করে লাভ করবেন, তবে খারাপ কাজ করলে চলবেনা। আমাকে ভালমানের কাজ বুঝিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেওয়া আমার পক্ষে সম্ভব হবেনা।

এ কাজটির বাস্তবায়নে রয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) চাঁদপুর।

এ বিষয়ে এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় জানান, চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডের ওয়াইবাবুর দিঘীর পাড়ের রাস্তা সম্প্রসারন কাজটি ৭০০ মিটার দৈর্ঘ্য, ৩ মিটার প্রস্থের। কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাকির এন্টার প্রাইজ। বরাদ্দ হচ্ছে ১ কোটি ৯৬ লাখ টাকা। গত প্রায় ১ মাস পূর্বে এ রাস্তার কাজটির উদ্বোধন করা হয়। এ কাজটি হবে দিঘীর পাড়ে আরসিসি পিলারের মাধ্যমে পাইলিং করে। সেখানে স্লাব স্থাপন করে রাস্তার প্রস্থ নির্ধারণ করা হবে। তার পর সে রাস্তাটি কার্পেটিংয়ের মাধ্যমে করার অনুমতি রয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম