
চাঁদপুর: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই বছর জেলায় ভালো ফলাফল অর্জন করেছে বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।
২৮ নভেম্বর প্রকাশিত দাখিল ফলাফল ঘোষণা করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবছর চাঁদপুর জেলার মাদ্রাসাগুলোতে দাখিল (এসএসসি) পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। গতবার থেকে এবার জিপিএ- ৫ ও পাসের হার বেড়েছে।
চাঁদপুর শহরের বিষ্ণুদী ফাজিল মাদ্রাসা থেকে মোট ৪৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবছর দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন ও এ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী।
বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবছর দাখিল পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করে। পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এতে করে আমরা মাদ্রাসার সকল শিক্ষক অত্যন্ত খুশি হয়েছি। মাদ্রাসার শিক্ষার্থীরা কোন অংশেই পিছিয়ে নেই, তারাও এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
ফম/এমএমএ/



