দাঁড়িপাল্লায় ভোট দিলে একটি কল্যাণমূখী রাষ্ট্র গঠন হবে : শাহজাহান মিয়া

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন জামায়াত কার্যালয় উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো. শাহজাহান মিয়।

তিনি বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের শহীদরা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছে, ওই সপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। ন্যয় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিলে একটি কল্যাণমূখী রাষ্ট্র গঠন হবে। তখন সব শ্রেণি পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি আরো বলেন, জামায়াত সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে স্থানীয় বাসিন্দাদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করা হবে। আপনারা অবশ্যই এই এলাকার লোকদের কাছে ইসলামী সমাজ কায়েমের কথা তুলে ধরবেন। দাঁড়িপাল্লায় ভোট দিলে এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। দেশের সকল সরকারি সেবা নিশ্চিত হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার এস. এ. এম মিজানুর রহমান খান, জামায়াত নেতা অ্যাডভোকেট আবদুল কাদের খান।

ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মো. মহিউদ্দিন তালুকদার ও মো. মফিজ মোল্লা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন জামায়াত ইসলামী ওলামা বিভাগ বালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ ফরিদ আহমেদ।

উপস্থিত ছিলেন বালিয়া জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ ওবায়দুল্লাহ মিজি, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ শরীফ খান, মো. কাউছার মাহমুদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম