মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, দেশের যে অবস্থা তা কোন ভাবেই জাতির জন্য সমুচিত নয়। সামনে আরো ভয়াবহ সময় অপেক্ষা করছে। তাই বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে। আমি এমপি হই বা না হই সেটা মুখ্য বিষয় নয়। আজ বুধবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মান্দারতলী গ্রামে ৩১দফা বাস্তবায়নে আয়োজিত ঘরে ঘরে জনে জনে কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান মিডিয়ায় যে সাক্ষাৎকার দিয়েছেন তা আপনারা শুনছেন। তিনি তার সাক্ষাৎ এবং ৩১দফায় সবকিছু বিস্তারিত তুলে ধরেছেন। তার এই সাক্ষাৎকার শুনে আপ্লুত হয়েছেন দেশের সাধারণ জনগণ। তিনি তার সাবলিল ভাষায় সবকিছু জাতির সামনে তুলে ধরেছেন। তার অমায়িক বচন ভঙ্গি দেখে মানুষ তাকে খুবই আপন করে নিয়েছে। তিনি যে বাংলাদেশ পরিচালনার জন্য একজন যোগ্য নেতা তা প্রমাণ দিয়েছেন।
ড. জালাল বলেন, আমি আমার জন্য ভোট চাইতে আসি নাই। আমি এসেছি তারেক রহমানের জন্য বিএনপি জন্য এবং ধানের শীষে ভোট চাইতে। দেশের সকল সেক্টর ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র কাঠামো ঠিক করতে বিএনপির কোন বিকল্প নেই। আমাদের এই জাতিকে আলো দেখাতে বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি গণি তফাদার। ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা ফয়েজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সচিব আল ফালাক, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেন মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম, সাবেক সভাপতি কামাল হোসেন, যুবদল নেতা জসিম উদ্দিন প্রমুখ।
ফম/এমএমএ/



