চাঁদপুর: চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুর -৩ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ,তারেক রহমানের জাতির সামনে যে ৩১দফা উপস্থাপন করেছেন তা আগামী বাংলাদেশের মুক্তির সনদ।তাতে উন্নতদেশ, সুশাসন ও বাংলাদেশের জনগনের স্বপ্ন বাস্তবায়নের আশা আক্ঙাখার প্রতিফলন সৃষ্টির মুল মাধ্যম ।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকার সানারপাড় সাইনবোর্ড এলাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ চাঁদপুর বাসীর সাথে মতবিনিময় ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নতুন বাংলাদেশ গড়ার জন্য ইতিমধ্যে জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, আপনাদের ঐক্যবদ্ধ চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে, সেই স্বপ্নের বাস্তবায়ন করে জনগন কে উন্নত দেশ উপহার দেয়ার জন্য নিরলস ভাবে কাজ করে চলেছেন।বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব গ্রহন করবেন। তাই জনগণের সেই আশা ও স্বপ্ন পুরনে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দল ও দেশের জনগণের জন্য কাজ করি।
তিনি আরো বলেন, দেশবাসী শ্রদ্ধার সাথে আমাদের নেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদাজিয়া কে আজীবন স্মরণ রাখবে। কারন ফ্যাসিস্ট সরকারের থেকে কোনো স্বৈরশাসকের নিকট তিনি মাথানত করেননি।
ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা এস এ আল-আমীনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর বাসী অ্যাডঃ এ,এইচ এম আশ্রাফুল ইসলাম, শাহ্ মোহাম্মদ,যুবদল কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন সরকার শাওন, ছাএদলের সাবেক নেতা বশির পারভেজ, জেলা জাসাস নেতা মোঃ মোখলেস হাজরা, সুপ্রীম কোর্টের সহকারী এটর্নী জেনারেল অ্যাডঃ সাইফুল ইসলাম মিয়াজী, মৎস্যজীবি দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, যুবদলের মহানগর নেতা হাফিজুর রহমান প্রমুখ।
ফম/এমএমএ/



