ফরিদগঞ্জে যুবদলে যাচাই বাছাই করে কমিটির নাম ঘোষণা করা হবে

ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের ৯ ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন

ফরিদগঞ্জ  (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সন্তোষপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬/১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম এবং মামলা হামলার শিকার হয়েও দলের আদর্শচ্যুত হননি, শহীদ জিয়ার আদর্শকে ভালবেসে দলের জন্য কাজ করে গেছেন। আগামী দিনে যুবদলের প্রতিটি কমিটিতে সেসব যোগ্য কর্মীকেই নেতৃত্বে নিয়ে আসতে হবে। ৫ আগস্ট পরবর্তি সময়ে এখন অনেকেই এসে দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা যদি প্রকৃতভাবেই দলের লোক হয়ে থাকে তবে তাকে দলের নেয়া যেতে পারে। কিন্তু পদ পদবির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের অবশ্যই সতর্ক থাকে হবে অবশ্যই যেন কোন আওয়ামী লীগের দোসর দলে ভিড়তে না পারে। যদি কোন অভিযোগ পাওয়া যায়, তাহলে সেই কমিটি বাতিল করে দেয়া হবে। আজকে এই চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের ১ থেকে ৯টি ওয়ার্ডের কমিটির সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের প্রার্থীদের ক্ষেত্রেও একই ধরনের কথা কার্যকর হবে। আমরা যাচাই বাছাই করে কমিটির নাম ঘোষণা করবো।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহসিন হোসেন মিঠুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম নান্টু, বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাছির আহম্মদ, সাধারণ সম্পাদক আশিক ইকবাল তানভির, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ তানহা বক্তব্য রাখেন।

এছাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান রাসেল, সহসভাপতি মো. বোরহান উদ্দিন, মো. হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কবিরাজ, সাংগঠনিক সম্পাদক সবুজ গাজী, সহ সাংগঠনিক সম্পাদক নুরে আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আয়মান, সাধারণ সম্পাদক মাসুম রানা প্রমুখ বক্তব্য রাখেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম