তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে চাঁদপুরে জেলা যুবদলের আনন্দ মিছিল

চাঁদপুর: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর লন্ডন থেকে  বাংলাদেশে আসছেন।  তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ” লিডার আসছে”  এ ব্যানারে আনন্দ মিছিল বের করেছেন চাঁদপুর জেলা যুবদল।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার জেলা বিএনপি কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি বের হয়।  মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে হাছান আলী  উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল অংশ নেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক  সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ , সাংগঠনিক সম্পাদক  ফয়সাল আহাম্মেদ বাহার,  সহ-সভাপতি শাহানুর বেপারী শানু,  যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন মজুৃমদার,  সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান খান কাজল , পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আনন্দ মিছিলের পূর্বে জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদল, সদর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ ২৫শে ডিসেম্বরের আগমনের বিষয়, নিয়ে ব্যাপক আলোচনা করেন ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম