ড. জালাল উদ্দীনের জোষ্ঠ্য পুত্র আলভির সাথে নেতাকর্মীদের মতবিনিময় 

মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দীনের জোষ্ঠ্য পুত্র সাঈদ মোহাম্মদ আলভি মতলব উত্তর উপজেলা বিএনপির  নেতাকর্মীদের সাথে মতবিনিময়  করেছেন।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বাংলা বাজার ব্রীজে আসলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কালীপুর বাজারে গ্রীন ক্যাফে এন্ড রেস্তোরাঁয় স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
উপজেলার শ্যামনগর গ্রামে তার ফুফুর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পিতা ড. জালাল উদ্দীন জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এ সময় মতলব উত্তর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, উপজেলা সেচ্ছসেবক দলের আহবায়ক শাহাজালাল প্রধান, উপজেলা শ্রমিক দল নেতা  নিশান সুমন, পৌর যুবদল নেতা নূরনবী মোল্লা, শ্রমিক দল নেতা কাউছার, উপজেলা সেচ্ছসেবক দলের সদস্য নাজির, মতিন সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম