চাঁদপুর: চাঁদপুরে ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে ২৪৮টি চায়না দুয়ারি চাই, ১০টি বেহুন্দি জাল, ২ হাজার মিটার চরঘেরা জাল ও ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে।
শনিবার (১০ জুন) ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করেন।
অভিযানে অংশগ্রহনকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, শনিবার ভোর ৪টা ৫০ মিনিট হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর যৌথ উদ্যোগে ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ডাকাতিয়া নদীর গাছতলা ব্রীজ হতে পাইকদি এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ২৪৮টি চায়না দুয়ারি চাই, দশটি বেহুন্দি, দুই হাজার মিটার চরঘেরা জাল এবং পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার মো. মনিরুজ্জামান ইসলাম, সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেসহ কোস্টগার্ড সদস্যরা।
ফম/এমএমএ/


