জিতলেই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে খেলবে চাঁদপুর গনি মডেল হাই স্কুল

চাঁদপুর: ঢাকা ও নারায়ণগঞ্জে চলছে জাতীয় পর্যায়ের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট । এ টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো চাঁদপুরে কোন হাইস্কুল সেমিফাইনালে খেলার সুযোগ পেলো।

(১৭ জুন ) শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সেমিফাইনালে লড়বে ঢাকা আগানগর উচ্চ বিদ্যালয়ে ও চাঁদপুর গনি মডেল হাই স্কুল। শনিবারের ম্যাচটি যদি চাঁদপুরের দলটি জয়লাভ করতে পারে তাহলে তারা ফাইনালের স্বপ্ন দেখতে পারবে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের।

জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চাঁদপুর চট্টগ্রাম বিভাগের ফাইনালে চট্টগ্রাম বন্দর সরকারি উচ্চ বিদ্যালয় এর সাথে হেরে রানারআপ হয়। বিভাগীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল চাঁদপুর স্টেডিয়ামে।

গনি মডেল হাইস্কুল চট্টগ্রাম বিভাগের রানারআপ হয়েও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। চাঁদপুরের দলটি ১৩ ই জুন ঢাকা মিরপুর সিটি ক্লাব মাঠে হবিগঞ্জ রিচি হাইস্কুলকে ১০৩ রানে হারিয়ে জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের খেলার সুযোগ পায়। চাঁদপুরে দলটি ১৫ ই জুন নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।

চাঁদপুর গনি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, দলের কোচসহ খেলোয়াড়রা চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছে আজ যেন তারা ঢাকা আগানগর উচ্চ বিদ্যালয় হারিয়ে ফাইনালে উঠতে পারে। আর গনি মডেল হাইস্কুল যদি এ টুর্নামেন্টের ফাইনালে উঠে তাহলে চাঁদপুরের দল হিসেবে কোন হাইস্কুল জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো খেলার সুযোগ পাবে ।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম