মতলব দক্ষিণ (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার কমিটি প্রকাশ হয়েছে। শনিবার(১০ মে ২০২৬) জাতীয় ক্রীড়া পরিষদ-এর ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক টিটন খীশা’র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমামকে সভাপতি ও ক্রীড়া সংগঠক এমদাদ হোসেন খান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
এছাড়াও স্থানীয় ক্রীড়াবিদ মোঃ ফয়সাল খন্দকার-কে কমিটির সদস্য করা হয়েছে।
নবগঠিত এডহক কমিটির মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে এবং উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
ফম/এমএমএ/



