হাজীগঞ্জ (চাঁদপুর): ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
শনিবার (১৭ মে) বিকেলে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে বিক্ষোভ সমাবেশ করে।
উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক এস এম ফয়সাল হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক মো. আবু ইউছুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমূখ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা শামসুদ্দিন খান, জাহিদুল ইসলাম, সাবিবর, কবির হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান, সাখাওয়াত সরকার, বোরহানউদ্দিন সম্রাট, ইকবাল মিজি, মোতালেব, সাকিব, সোহেল, ইউনুস, হারেছ, রিয়াদ, আল আমিন, বাবলু, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বশির, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাতুল, সাব্বির সরকার, সৌরভসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ।
এ ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ।
ফম/এমএমএ/



