
চাঁদপুর: ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা ফোরাম এর উদ্যোগে চাঁদপুর-৩ নিবাচনী আসনের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ হোটেল পেন্টাগন মতিঝিল ঢাকায় এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর- ৩ (সদর-হাইমর) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া।
চাঁদপুর সদর উপজেলা ফোরাম ঢাকাস্থ আহবায়ক এস এ এম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও আবদুলাহ আল মামুন এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির মাও: আফসার উদ্দিন মিয়াজি, হাইমচর উপজেলা সেক্রেটারি জসিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন।
ফম/এমএমএ/


