চাঁদপুর স্টেডিয়ামে অংশ নেয়া ২৪ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে ড্র অনুষ্ঠিত

বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২২

চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর ড্র অনুষ্ঠানে অতিথি ও আয়োজকরা।  

চাঁদপুর: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেট টুনামের্ন্ট -২০২২।  চাঁদপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।  টুর্নামেন্টে অংশ নেয়া ২৪ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্টার লাইভ, দৈনিক চাঁদপুর কন্ঠ, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা ও  দৈনিক চাঁদপুর বার্তা।

সোমবার ( ২২ আগষ্ট )  বিকেলে চাঁদপুর স্টেডিয়ামেই আয়োজক ও টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে।  ৩ টি করে দল নিয়ে একটি গ্রুপ করা হয়েছে।  ৮ টি গ্রুপে খেলবে ২৪ টি দল। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

ড্র  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু,  জেলা ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রিকেট উপকমিটির সম্পাদক শেখ মোতালেব,  জেলার ক্রিকেট কোচ শামিম ফারুকী,  ক্রিকেট কোচ নজরুল ইসলাম,  সাবেক ক্রিকেটার শেখ মঞ্জুরুল কাদের সোহেল, এস এম রাসেল, আয়োজদের মধ্যে সাদ্দাম, রাফসান জানি, ফজলে রাব্বি, হীরা ঢালীসহ অনান্য খেলোয়াড় ও কর্মকর্তাগন।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো:- কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্রিকেট একাডেমী, এরিস্টান ইউসি স্পোর্টস ক্রিকেট ক্লাব, বাকালিয়া সূর্য তরুন ক্লাব রায়পুর, চট্টগ্রাম লায়ন্স, সন্দীপ ক্রিকেট একাডেমী চট্টগ্রাম,  কক্সবাজার ক্রিকেটাস ফোরাম, ১০/১২ ক্রিকেটাস ঢাকা, ব্রাদাস ক্রিকেট একাডেমী চট্টগ্রাম,  গাজীপুর ক্রিকেট একাডেমী, নিউ ক্রিকেট একাডেমী চাঁদপুর, ঢাকা পাওয়ার ক্রিকেট একাডেমী, ঢাকা টাইটেন্স, থ্রিকুইন ওয়ারিয়র্স চাঁদপুর,  স্লোগ সিকসারস টিম চাঁদপুর,  শেখ কামাল স্পোর্টস একাডেমী চাঁদপুর,  শাহারাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুর,  মতলব সূর্য তরুন স্পোর্টিং ক্লাব চাঁদপুর,  মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চাঁদপুর, উদয়ন ক্লাব চাঁদপুর, ক্রিকেট স্কুল কুমিল্লা,  ইলেভেন স্টার ঢাকা, আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন ঢাকা,  রায়পুর ক্রিকেট একাডেমী ও ইনটেন্স ক্রিকেট একাডেমী, ঢাকা।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম