চাঁদপুর সরকারি মহিলা কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

চাঁদপুর: বৃহস্পতিবার  ঐতহিাসকি ৭ই র্মাচ দবিস” উদযাপন উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

দিবসটি উদ্যাপন উপলক্ষে ১২:৩০ টায় চাঁদপুর সরকারি মহলিা কলজেরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রদত্ত ৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান অধ্যক্ষ বলেন, ৭ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম – বঙ্গবন্ধুর এই বক্তব্যের মাধ্যামে স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা রয়েছে এবং এই ভাষণের মাধ্যমেই বাঙ্গালী জাতি উজ্জীবিত হয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের দরবারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যূদয় ঘটে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু তাঁর ৭ই মার্চের ভাষনে বলেছিলেন ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না’, বর্তমানে বাংলাদেশের উন্নয়নে তাঁর এই ঐতিহাসিক বক্তব্যের প্রতিফলন ঘটেছে। তিনি শিক্ষার্থীদেরকে ৭ই মার্চের ভাষণ থেকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

সকাল ১০:০০ টায় কলেজ প্রাঙ্গনে ছাত্রীদের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রদত্ত ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম