চাঁদপুর সদরের বাবুরহাটে ৭০ যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় যৌথ বাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে ৭০টি যানবাহনে তল্লাশি চালানো হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান।

তিনি বলেন, সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্ক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালোনা, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আপর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সর্বমোট ৭০টি যানবাহনে তল্লাসি করা হয়। মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম