চাঁদপুর: চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমীর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এ জাসি উম্মোচনকরা হয়।
টুর্নামেন্টের ১৪তম ম্যাচে শুক্রবার চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমী খেলবে ঢাকা ১০-১২ স্পোর্টস একাডেমীর দলের সাথে।
বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) সন্ধায় চাঁদপুর স্টেডিয়ামের ভি আইপি প্যাভিলিয়ানে জাসি উম্মোচন করেন চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমী কনধার ও প্রতিষ্ঠাতা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির উদ্বতন কর্মকর্তা ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির সম্পাদক ও ক্রীড়া সংগঠক শেখ আব্দুল মোতালেব, একাডেমির কমকতা ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা, রেইনবো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহসিন ভুইয়া, একাডেমির কোচ মোশারফ বাবু, দলের অধিনায়ক রাফসান জানি, কর্মকর্তা ফজলে রাব্বী, জিসান, মাসুদসহ খেলোয়াড়গণ।
ফম/এমএমএ/চৌইই/



