চাঁদপুর শাহাবুদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ

চাঁদপুর: ২৩ ফেব্রুয়ারী,২০২৪ খ্রিঃ তারিখ শুক্রবার চাঁদপুর শাহাবুদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এম ফারজাদ শাহাবুদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।২য় পর্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম খান।

এম ফারজাদ শাহাবুদ্দিন তাঁর বক্তৃতায় বলেন” আমার বাবা আলহাজ শাহাবুদ্দিন আমাদেরকে ৩টি  উপদেশ শিখিয়েছেন এক. সুন্দর স্বপ্ন দেখা ২. স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করা ৩. সুখে- দুঃখে স্রস্টাকে স্মরন করা।

তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া এলাকাকে আলোকিত করতে আমার পিতা আলহাজ্ব শাহাবুদ্দিন বহরিয়ায় এই স্কুলটি প্রতিষ্ঠা করেন।বর্তমানে ৫ম শ্রেনী  পর্যম্ত শ্রেনী পাঠদান কার্যক্রম চলছে,ইনশাল্লাহ ক্রমান্বয়ে এই স্কুলটিকে হাইস্কুলে ও কলেজে রুপান্তরিত করা হবে।

তিনি বলেন, যেহেতু আমরা এলাকায় থাকিনা, তাই স্কুলটি সংরক্ষন ও দেখভালের দায়িত্ব আপনাদের।এই স্কুলটিকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে,তাই আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রতিষ্ঠাতা বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও এফবিসিসিআই’র পরিচালক মোঃ শাহাবুদ্দিনের দুই ছেলে এম ফারজাদ শাহাবুদ্দিন ও ফাইয়াজ শাহাবুদ্দিন।

স্কুলের পক্ষ থেকে চেয়ারম্যান মোঃ সেলিম খাঁন,এম ফারজাদ শাহাবুদ্দিন,ফাইয়াজ শাহাবুদ্দিন,শাহজাহান সিদ্দিকী,সাইফুল আলমকে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শংকর কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লাকী আক্তার।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম