
চাঁদপুর: চাঁদপুর শহরের রেলওয়ে হর্কাস মার্কেটের মীম টেলিকমের দোকান থেকে রাতের আধারে চোরের দল টিনের চাল কেটে ভেতর থেকে প্রায় ৬ লাখ টাকার মূল্যবান মোবাইল ফোন ও ক্যাশ ভেঙ্গে নগদ ৪ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
সোমবার (১২ মে) সকালে মীম টেলিকমের মালিক মারুফ খান দোকান খুলে দেখতে পান তার দোকানের স্যুকেচে সাজানো দামী কোনো মোবাইল সেট নেই। তাছাড়া দোকানের ক্যাশ ভাঙ্গা ও অন্যান্য মালামাল এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। মারুফ খান দেখতে পান তার দোকানের উপরের সিলিং কাটা। তা দেখেই তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন।
দোকানের মালিক মারুফ খান জানান, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সোমবার সকালে দোকান খুলে দেখতে পাই স্যামসং, ওয়ান প্লাস, রিয়েলমি, এমআই, ভিভো,অপপো, টেকনো ও স্যাম্পনি কোম্পানীর এন্ডড্রয়েট মোবাইল ফোন চুরি হয়ে গেছে। ক্যাশ ভেঙ্গে টাকা পয়সা নিয়ে গেছে।
চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দেয়া হলে এসআই নাদির শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফম/এমএমএ/



