চাঁদপুর: চাঁদপুরের মেঘনা মোহনা এলাকায় ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. জাকির হোসেন (৩৯) নামে মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চাঁদপুর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর মোহনা এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ কর্তৃক ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
আটক মাদক বিক্রেতা কুমিল্লা জেলার লাকসাম থানার পলাশপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে ট্রলার যোগে চাঁদপুরের আলুবাজার ফেরিঘাট নিয়ে যাচ্ছিল।
এই ঘটনায় আটক মাদক কারবারি ও জব্দকৃত গাঁজা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।
ফম/এমএমএ/


