চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা

চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীকে  ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান  করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
চাঁদপুর: চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীকে বুধবার (১৮ মার্চ) প্রেস ক্লাব মিলনায়তনে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) চাঁদপুর সদর উপজেলার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আসলে প্রেস ক্লাব পরিদর্শন কালে তাকে তাৎক্ষণিক ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। পরে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন।
আলোচনা সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ এম এ লতিফের পরিচালনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে  বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, চাঁদপুর  প্রেসক্লাব চাঁদপুর বাসির জন্য অনেক ভূমিকা পালন করছে। যেটার মধ্য দিয়ে আমরা সুন্দর একটি চাঁদপুর উপহার পাব। চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাব। সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। ইতিমধ্যে জানতে পেরেছি চাঁদপুরের সকল সাংবাদিক প্রেস ক্লাবের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করছে। যা চাঁদপুরে উন্নয়নে একটি মাইল ফলক।
তিনি আরো বলেন, আজকে আমাকে সম্মানিত  করার জন্য, ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা দেওয়ায় চাঁদপুর প্রেস ক্লাবের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব বর্তমান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফসহ বর্তমান কমিটির নেতৃত্বে আগামীর সুন্দর চাঁদপুর গঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) চাঁদপুর জেলার আহ্বায়ক মোঃ মাহবুব আলম, চাঁদপুর সদর উপজেলার সমন্বয়ক তামিম খানসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক, এনসিপি ও ছাত্র শক্তির নেতৃবৃন্দ।
পরে তিনি চাঁদপুর প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে  জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) চাঁদপুর সদর উপজেলার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।  রাতে চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে তারাবির নামাজ আদায় করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম