চাঁদপুর: চাঁদপুর ব্যাতিক্রমী সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূত এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক উদ্যোগের মাধ্যমে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ‘ভালোবাসার উপঢৌকন’ পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, এটি ছিল এই উদ্যোগের ১২তম আয়োজন, যা সংগঠনের ধারাবাহিক সামাজিক প্রতিশ্রুতির একটি শক্তিশালী উদাহরণ।
এই আয়োজনটি ছিল সংগঠনের সামাজিক দায়বদ্ধতার একটি তাৎপর্যপূর্ণ প্রতিফলন, যেখানে স্বেচ্ছাসেবীদের সমন্বিত প্রচেষ্টায় কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আরমান চৌধুরী রবিন, প্রতিষ্ঠাতা ভিভিয়ান ঘোষ, বর্তমান সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক অংগন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ-সভাপতি রানা দাস, কোষাধ্যক্ষ অমিত ঘোষ, সাবেক সভাপতি ফাহিম আল ইসলামসহ অন্যান্য নেতারা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
ফম/এমএমএ/



