চাঁদপুর প্রেসক্লাবে কেরাম প্রতিযোগিতার উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের সদস্যদের নিয়ে কেরাম প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর  ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার উদ্ধোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

ক্লাবের ক্রীড়া সম্পাদক প্রতিযোগিতা কমিটির আহবায়ক  ফারুক আহম্মদ লিটনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌস,  সাবেক সাধারন সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সুত্রধর, যুগ্ম সম্পাদক শাহাজাদা আল ইমরান শোভন, কোষাধ্যক্ষ ও প্রতিযোগিতার সম্বনয়কারী চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম,  চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম,  চাঁদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাদের পলাশ,  সদস্য আশরাফুল আলম, হাবিবুর রহমান খান, মিজান লিটন ও শরিফুল ইসলাম।

প্রতিযোগিতার একক ও দৈত্ব্যে অংশ নিয়েছিয়েন ক্লাবের সদস্যরা।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম