
চাঁদপুর: চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ডিনএ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইয়াকুব আলী মোল্লা, মাও. শিদ্দির আহমেদ, শুদীর চক্রবর্তী, শুরজীত চন্দ্র রায়, উত্তম কুমারসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
ইফতার বিতরণের মাধ্যমে প্রোগ্রাম শুরু করে শিক্ষকগণ সহ এস এস সি ২০০৬ ব্যাচের ছাত্ররা ইফতার করেন।
প্রোগ্রাম আয়োজনে ছিলো এসএসসি ২০০৬ ব্যাচের মো. জয়নাল আবেদীন, আনোয়ার বাবু, মো. ইসমাইল, গিয়াস উদ্দিন টিটু, সাইফ ইমতিয়াজ রাজু, কাউছার, সোহেল, শরিফসহ আরো অনেক।
মো. জয়নাল আবেদীনসহ বাকিরা জানায় শিক্ষক-ছাত্রদের এই সম্পর্ক ধারাবাহিক থাকবে এবং প্রতি বছর এমন প্রোগ্রাম চলমান থাকবে ইনশাআল্লাহ।
ফম/এমএমএ/



