চাঁদপুর: চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হতে পূর্ণ সভাপতি হয়েছেন সাবেক ছাত্রনেতা চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন কানুদী মনোয়ার খাদি গ্রামের কৃতি সন্তান মানিকুর রহমান মানিক।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে দপ্তর সম্পাদক (সহ সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিককে জেলা শাখা যুবদলের পূর্ণ সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া চাঁদপুর সদর উপজেলা শাখার আহবায়ক এইচএস সরোয়ার গাজী কে অব্যাহতি দিয়ে তদস্থলে সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজুকে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করেছেন। সে সুবাদে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি হলেন মানিকুর রহমান মানিক।
তিনি স্কুল জীবনে ছাত্র রাজনীতি শুরু করে, ১৯৯১ সালে বিএনপির প্রার্থী আলম খান’র নির্বাচনী সভায় জি.কে. উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়ে ২০০২ সালে চাঁদপুর জেলা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে প্রিয় নেতা তারেক রহমানের সাথে কক্সবাজার, সেন্টমার্টিন সফর সঙ্গী হোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কক্সবাজার, ঐতিহাসিক লালদীঘি ময়দান, কুমিল্লা সহ একাধিক মঞ্চে প্রিয় নেতা তারেক রহমানের সামনে বক্তব্য দেওয়ার সৌভাগ্য হয়েছে তাঁর।২০০৬ সালে ঢাকসু ভবনে তৃনমুলের ভোটের মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য (টুকু -আলিম) ছিলেন।২০১৪ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল করেন মানিকুর রহমান মানিক।
১/১১ পরবর্তী সময়ে বাংলাদেশে যখন রাজনীতি নিষিদ্ধ ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কারও যোগাযোগ ছিল না, তখন জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে বাংলাদেশে প্রথম টেলি কনফারেন্স করেছিলেন।যাহা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সাড়া বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ দিন যাবত জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পর চাঁদপুর জেলা যুবদলের সভাপতি হয়েছেন তিনি।
ফম/এমএমএ/



