চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলে পুরস্কার বিতরণ

চাঁদপুর : চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে শহরের মিশন রোডস্থ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি।

তিনি বক্তব্যে বলেন, একসময় আমাদের পিতা-মাতারা বর্তমানের মত এত সময় দিতো না। এখন সকল পিতা-মাতা তার সন্তানদের প্রতি সচেতন রয়েছে। সন্তান প্রতি লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। শিশুদের আদরযত্ন করতে হবে। শিশুদের প্রতি সচেতন থাকবেন।

চাঁদপুর খ্রীষ্টিয়ান মিশন স্কুলের সহকারি প্রধান শিক্ষক মিসেস সীমা গাইন এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সিলভিয়া মন্ডল পপির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবিসিএফ এর স্কুল কো-অর্ডিনেটর মীকা ওঝা, স্কুল কমিটির সদস্য থোমাস দাশ গুপ্ত ও খুকী চৌধুরী প্রমূখ।

পুরস্কার বিতরণের পূর্বে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম