চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসার হিফজ শিক্ষার্থীদের ছবক প্রদান

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদরাসার হিফজ বিভাগে ৭ জন শিক্ষার্থীদেরকে হিফজ ছবক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে কুরআন মাজিদের হিফজ ছবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও ছবক প্রদান করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন (আযাদ)।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, সেক্রেটারী মুহাম্মদ নূরুল ইসলাম, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্যাহ, ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা ওমর ফারুক, হফেজ জাকির হোসেন, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।

দোয়া পরিচালনা করেন নূরানী বিভাগের শিক্ষক মাওলানা মো. হাবিবুল্লাহ।

ফাইন্ডেশনের অন্যান্য সদস্য, এলাকার সূধী, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত মেহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম