চাঁদপুর: বুড়ো হয়ে যাওয়ার কারণে আমরা খেলাধুলা থামাই না বরং খেলাধুলা থামাই বলে আমরা বুড়ো হয়ে যাই এ স্লোগানকে সামনে রেখেই চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৩ এর ব্যাডমিন্টন টুর্নামেন্টরে ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) রাতে আদালত চত্বরে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অ্যাড: জসিম মেহেদী ও অ্যাড মাসুদ রানা জুটি । রানারআপ হয়েছে অ্যাড: হিমেল ও অ্যাড: নাদিম জুটি।
জেলা আইনজীবী সমিতির আয়োজনে টুর্নামেন্টে অংশ নিয়েছিল ১০ টি জুটি ( দল )।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: এ.টি.এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাড: এ. জেড. এম রফিকুল হাসান রিপন, সাবেক সভাপতি অ্যাড: ইকবাল বিন বাশার, অ্যাড: সেলিম আকবর, সিনিয়র আইনজীবী অ্যাড: সানাউল্লাহ , অ্যাড: আব্দুল হান্নান কাজী , অ্যাড: বদরুল আলম চৌধুরী সহ অন্যান্য আইনজীবীরা।
ফম/এমএম/চৌইই/



