
নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন শিক্ষামন্ত্র ডাঃ দীপু মনি।
চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় গত ১৫ বছর আপনাদের বোনকে মেয়েকে সুযোগ দিয়েছেন। গত ১৫ বছরে কি কাজ হইছে? সারাদেশে এখন কি কোন মানুষ না খেয়ে মরে। আগেতো না খেয়ে মারা যেত। বরং এখন মানুষ খেয়ে পড়ে ভালো আছে। যাদের ঘর নেই শেখ হাসিনা তাদের ঘর করে দিয়েছে।এখন চিকিৎসার সু-ব্যবস্থা আছে। কোন শিক্ষার্থী অর্থের অভাবে জড়ে পড়েনা। আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুর ব্যবস্থা কে করেছে। শেখ হাসিনা করেছে। শুধু তাই নয় দেশের মানুষ যাতে আরো ভালো থাকে শেখ হাসিনা সেই ব্যবস্থাও করেছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,দেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।সারা দুনিয়াটা শেখ হাসিনা আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। এই যে শেখ হাসিনা আমাদের এতোকিছু দিছে তার জন্য কি আমাদের কিছু করা দরকার না। তাহলে তার মার্কাটা কি।মার্কা হলো নৌকা তাই নৌকায় ভোট দিতে হবে। কারো কথায় কান দিবেন না। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। সবাই ভোট কেন্দ্রে যাবেন আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন।
এসময় বক্তব্য দেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুনূর রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ড. মীজানুর রহমান ।
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজীর পরি চালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান,ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য ড. হাসান খান,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার খানসহ ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/



