
রবিবার (১২ মে) বিকেলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার কচুয়া এবং ফরিদগঞ্জ মো. মোজাম্মেল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীর হলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলার ছাত্রলীগের সাবেক নেতা মো. তছলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তোফায়েল আহমেদ ভুঁইয়া ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এডভোকেট কামরুল ইসলাম ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জোবায়ের হোসেন ।
নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৩ জন থাকছেন।
এছাড়া কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪ জন রয়েছেন।



