চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে এম আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০জন দৃস্টি প্রতিবন্ধী কোরাআনে হাফেজকে এক হাজার টাকা করে ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এই দৃষ্টি প্রতিবন্ধী কোরআনে হাফেজদের টাকা তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
দৃষ্টি প্রতিবন্ধী কোরআনে হাফেজদের পক্ষ থেকে হাফেজ মো.ইব্রাহিম খলিল এই টাকা ডিসির কাছ থেকে গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, এম আলী ফাউন্ডেশনের সভাপতি মো.নুরুল আলম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



