চাঁদপুরে মৌসুমী বায়ু সক্রিয়ের কারণে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চাঁদপুরে মৌসুমী বায়ুর কারনে বৃষ্টিপাতে শহরের মাদ্রাসা রোড, ট্রাকরোড ও পালপাড়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
চাঁদপুর:  বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয়ের কারনে চাঁদপুরে ৫০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হঠাৎ বৃষ্টির কারনে শহরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হঠাৎ বৃষ্টি নামে। দুপুর আড়াইটা পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়।
দুপুরে শহরের মাদ্রাসা রোড, পালপাড়া, ট্রাকরোড, রহমতপুর কলোনী, নাজিরপাড়াসহ বিভিন্ন পাড়া মহল্লায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসময় রাস্তাতে হাটু পানি জমতে দেখা যায়। এসময় চলাচল করতে মানুষের কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়।  বৃষ্টির পর ড্রেনেজ ব্যবস্থার কারনে রাস্তা-ঘাটের পানি কমে যায়।
আবহাওয়া পূর্বাবাসের মাধ্যমে জানানো হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায়, রংপুর ও রাজশাহী বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রপাত/বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েক বিভাগে মাঝারি ভারি থেকে অতি ভারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাত হতে পারে।
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব জানান, চাঁদপুরে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট বৃষ্টিপাত ৫৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর কারনে বৃষ্টিপাত হচ্ছে, তা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম