হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ রেল লাইন থেকে বোয়ালজুড়ি খাল পর্যন্ত খনন করার জন্য ২ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে বলে জানান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক।
মঙ্গলবার বিকেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পশ্চিম বাজারে অনুষ্ঠিত বিশাল পথসভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, হাজীগঞ্জ বাজারে বিগত সরকারের সময়ে যারা ডাকাত ছিলো, বনদস্যু ছিলো, ভূমি দস্যু ছিলো, ব্যবসায়ী দস্যু ছিলো এদের পতন হয়েছে। আর কিছু ভূমি দস্যু বাজারে এখন মাথা ছাড়া দিয়ে উঠতে চাই, আমি সাফ বলে দিতে চাই, চরিত্র বিক্রি করেন কিন্তু ডাকাতি করার মতো, হাজীগঞ্জ বাজারে কোন ঘটনা ঘটলে আমি জনগণের স্বার্থ রক্ষা করার জন্য শেষ রক্ত বিন্দু দিয়ে জনগণের স্বার্থ রক্ষা করবো।
যারা অবৈধ দখলদারাত্বের মধ্যে আছেন, খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি এবং জনগণের সম্পত্তি দিয়ে দিতে হবে, তা না হলে আমি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের সাথে নিয়ে তা উদ্ধার করবো।
প্রধান অতিথি বলেন, আপনাদের বয়স যাদের ৬০ বছর তারা, দেখেছেন, হাজীগঞ্জ রেললাইন থেকে বোয়ালজুড়ি খাল পর্যন্ত বিশাল খাল ছিলো। এখানে নৌকা চলতো। এ খাল খনন করার জন্য ২ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। আমি জেলা পরিষদকে বলেছি, যদি এখানে আপনাদের কোন স্থাপনা থাকে তা সরিয়ে ফেলতে হবে।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারীর পরিচালনায় ও পৌর বিএনপির আহবায়ক মো. আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ্ পাটওয়ারী, আলী আকবার শেখ, সেলিম মিয়া, হাসান মিয়াজী, আনোয়ার হোসেন নোমান, হেলাল উদ্দিন প্রধান মোশারফ হোসেন মজুমদার স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন ভুলু, নুরুন্নবী সম্রাট, শাহাবউদ্দিন শাহীন মজুমদার, খোরশেদ আল ভুট্রো, এড. ওমর ফারুক টিটু, মো. এমরান হোসেন শাহাবউদ্দিন শাবু, মিজানুর রহমান সেলিম, মো. বিল্লাল হোসেন পাটওয়ারী,
বিএনপি নেতা মিজানুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, মাসুদ খাঁন, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর হোসেন খোকন, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহবায়ক শুক্কুর আলম, জুলহাস চৌধুরী, সাহিদুল ইসলাম সাহিদ, পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল, সি. যুগ্ম আহবায়ক মো. মাহফুজুর রহমান রবিন, মো. রোমান গাজী সদস্য সচিব নাজমুল হাসান রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসাইন, সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, পৌর ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম টগর, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আলাউদ্দিন তরুণ, পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হীরা, সদস্য সচিব সোহেল রানা সোহেল প্রমূখ।
ফম/এমএমএ/



