কচুয়া (চাঁদপুর) : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে কচুয়া পৌরসভা এবং উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আনন্দ মিছিলের পূর্বে কচুয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ মিন্টু, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান এবং কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদের সুভাষের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কচুয়া উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শান্তা ইসলাম পপি প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ উল্লাহ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শারফিন হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
ফম/এমএমএ/



