চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে কারবারি গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. আনোয়ার হোসেন মাল (৪০) নামে মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে চাঁদপুর সদরের উত্তর আশিকাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য জানাগেছে।

প্রাপ্ত তথ্য উল্লেখ করা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান এর নেতৃত্বে গঠিত রিডিং টিম সদর থানায় বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় সদর উপজেলার উত্তর আশিকাটি গ্রামের (মাল বাড়ি) মৃত নুরুল ইসলাম মালের ছেলে মো. আনোয়ার হোসেন মালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আহসান হাবিব বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত মামলা করেন এবং আসামীকে থানায় হস্তান্তর করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম