
চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীর মোহনা এলায়কায় অভিযান চালিয়ে স্টীলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে ১হাজার ৫০০ কেজি (৩৭.৫মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (২০ মে) বিকেলে জব্দকৃত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকা চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।
সন্ধ্যায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এসব তথ্য গনমাধ্যমকে জানানো হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে তার নেতৃত্বে টহল সদস্যরা মেঘনা নদীর মোহনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেঘনা নদীতে একটি স্টীলবডি ট্রলার তল্লাশি করে ১ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।
ফম/এমএমএ/



