চাঁদপুর: সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্হ অ্যাডঃ আঃ লতিফ শেখের চেম্বারে আয়োজিত উক্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির সহ-সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরুর সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মোঃ হান্নান ঢালির পরিচালনায় মিলাদ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল লতিফ শেখ।
উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলামুন্নবী লিটন, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান। জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব নান্নু ভুইয়া, জেলা জাতীয় পাটির সহ সাধারণ সম্পাদক মোঃ শরীফ পাটোয়ারী, পৌর জাতীয় পাটির যুগ্ম আহবায়ক শাহরিয়ার, জাতীয় পাটির নেতা – লোকমান হোসেন রানা, আরমান হোসেন স্বপন, জেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রাজা প্রমুখ নেতারা।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল লতিফ শেখ বলেন, স্বাধীন বাংলাদেশের উন্নয়নের প্রথম সূচনা করা হয় পল্লীবন্ধু এরশাদের হাত ধরে। একটি স্বাধীন দেশের নাগরিকের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, সেই নাগরিকদের প্রাপ্য যে অধিকার তা নিশ্চিত করতে স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা দেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সকল ক্ষেত্রে একমাত্র উন্নয়নের রূপকার পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ।
তিনি আরো বলেন, স্বাধীন এই বাংলাদেশ টি বিশ্বের মানচিত্রে যতদিন থাকবে, পল্লীবন্ধু এরশাদের নামটি হয়ে থাকবে।
তিনি বলেন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে তৎকালীন সময়ে প্রধান বিচারপতির নিকট ক্ষমতা হস্তান্তর করেন। তিনি একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতা হস্তান্তরের পর দেশ ছেড়ে পালাতে হয়নি। তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে এরশাদের উন্নয়নের কথা সাধারণ জনগণের কানে পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করতে কাজ করার আহবান জানান।
ফম/এমএমএ/



