
চাঁদপুর: ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞার সময় জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য বিগত বছরগুলোতে ৪ মাস ৪০ কেজি করে ১৬০ কেজি চাল খাদ্য সহায়াত (বিজিএফ) দিয়ে আসছিলো সরকার। তবে এবার এই প্রথম চালের পাশাপাশি চাঁদপুরের জাটকা প্রবণ এলাকার সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।
চাঁদপুর সদর উপজেলার অডিটরিয়ামের হল রুমে সোমবার (৪ মে) সকাল থেকে এই খাদ্যসায়তা বিতরন কার্যক্রম শুরু হয়।
প্রথম ধাপে ৪০০০ জেলের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে। চাঁদপুর সদর উপজেলা,পৌর এলাকা বেদে পল্লী জেলেরা এই খাদ্য সহায়তা পাবে।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা জেলেদের মাঝে বিচরণ কার্যক্রম শুরু করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, জেলার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় প্রায় অর্ধলক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে।এর মধ্যে এ বছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে ৪ মাস ৪০ কেজি করে ১৬০ কেজি চাল বরাদ্দ হয় ৩৯ হাজার ৪০০ জেলের জন্য। ইতোমধ্যে প্রথম দুই মাসের কিস্তি দেয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় কিস্তিতে সদর উপজেলায় বিতরণ শুরু হয়েছে।
বিশেষ এই খাদ্য সহায়তার মধ্যে রয়েছে-১০ লিটার সয়াবিন, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবন ও ৮ কেজি মসুর ডাল।
জেলার মেঘনা উপকূলীয় এলাকার জেলেরা গত কয়েকবছর দাবী করে আসছিলো এক মাসে ৪০ কেজি চাল দিয়ে তাদের সংসার চলে না। যার ফলে সরকার তাদের এই দাবি বিবেচনা করে জাটকা ধরা থেকে বিরত থাকা প্রকৃত জেলেদের জন্য এই বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছে সরকার।
সময় উপস্থিত ছিলেন কোস্টার্ড টু-আইসি আবু ছামাদ, হাইমবর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ,জাতীয়তাবাদী পৌর মৎস্যদলের সভাপতি আমিন শেখ জিলানী।
ফম/এমএমএ/


