চাঁদপুর: চাঁদপুরে ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে সহস্রাধিক রোজাদারকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ রমজান রোববার (৯ এপ্রিল) চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ রেলগেট মুন্সি বাড়ি সংলগ্ন চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে ৫০ বার কোরআন খতম করা হয় এবং ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আসহাবে বদরের সাহাবীদের নামের তেলাওয়াত করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওঃ কাজী মফিজ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাহাবায়ে কেরামদের মর্তবা অনেক ঊর্ধ্বে। যাদের উপর স্বয়ং আল্লাহ ও তাঁর প্রিয় হাবিব সন্তুষ্ট। সাহাবাদের মর্যদা যে কত বেশি তা মুখে প্রকাশ করা সম্ভব নয়। ইসলামের প্রথম বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ ছিল হক বাতিলের মধ্যে পার্থক্য রচনাকারী। ১৭ রমজান মুসলিম উম্মাহর কাছে ঐতিহাসিক বদর দিবস হিসেবে পরিচিতি। তিনি আরো বলেন, আজ আমি নিজ এলাকায় একটি দ্বীনি পরিবেশে ইফতার করতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। সেইসাথে এলাকাবাসীর সাথে একটি ভালো সময় কাটালাম। আমি নির্বাচনে যে সকল ওয়াদা করেছি সে কাজগুলো যেন বাকি সাড়ে তিন বছরের মধ্যে করতে পারি। আমার নির্বাচনের সময় দের বছর পার হয়ে গেছে। আপনাদের দোয়া থাকলে আমি আমার ওয়াদা গুলো পূরণ করতে পারবো।
অনুষ্ঠানে জেলার জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান আলী ভূঁইয়া, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সহ-সভাপতি মোঃ শফিকুর ইসলাম, চাঁদপুর শহর জমইয়াতের হিযবুল্লাহর সভাপতি মুফতি মোহাম্মদ জিয়াউদ্দিন খন্দকার, আইম্মায়ে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
ইফতার মাহফিলে অংশ নেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা কাজী সমিতির সভাপতি মাওঃ মোঃ ফজলুল কবির পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন সুফিয়ান, মতলব উত্তর উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ আব্দুল কাদের, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোশারফ হোসাইন, জমইয়াতে হিযবুল্লাহর শহর শাখার সহ-সভাপতি শফিউল আলম, হাফেজ গোলাম হোসেন কাজী, মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক মুফতি এস এম জাকির, জেলা আবাসিক হোটেল মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ ও ছারছীনা দরবারের ভক্ত। এছাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার বলেন, চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা ২০০৮ সালে ভাড়া বাড়ির মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে আলহাজ্ব মোহাম্মদ তবিউল্লাহ খলিফা ছারছীনা হযরত পীর ছাহেব কেবলার খানকার জন্য প্রায় ৫০ শতক জায়গা দান করেন। এ জমিতেই আজকে হাফিজিয়া মাদ্রাসা, দীনিয়া মাদ্রাসা (আলিম) এবং একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিদিন শতাধিক ছাত্র কোরআন তেলাওয়াত করছে। মাদ্রাসা ছাত্ররা এখানেই থেকে খেয়ে নিয়মিত লেখাপড়া করছে। আর ছাত্রদের খাবারে আঞ্জাম দিতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ সহযোগিতা করে আসছেন। তাদের সহযোগিতার হাতটা আরো বেগবান করতে তিনি সকলকে আহ্বান জানান।
ফম/এমএমএ/



