মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬শ’ ৫০ কেজি জাটকা ও ১ টি স্প্রীডবোটসহ ১ জনকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।
মোহনপুর নৌপুলিশ ফাড়ি সূত্রে জানা যায়, জাটকা বিরোধী অভিযান পরিচালনা করে ৯ মার্চ রবিবার সকালে উপজেলার চরউমেদ এলাকায় ৬’শ ৫০ কেজি জাটকা, একটি স্প্রীডবোট ও ফরহাদ হোসেন খান (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ফরহাদ হোসেন খান শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আলমখার কান্দি গ্রামের নাইম উদ্দিন খানের ছেলে। তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মতলব উত্তর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত ফরহাদ হোসেন খানকে চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। জব্দকৃত ঝাটকা মাছ নির্বাহী ম্যজিস্ট্রেটের অনুমতিক্রমে মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়েছে।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ঝাটকা বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ৬৫০ কেজি জাটকা, একটি স্প্রীডবোট ও ফরহাদ হোসেন খান নামে একজনকে আটক করি। আটককৃত ফরহাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করি এবং জেল হাজতে প্রেরন করি। আমাদের এ অভিযান চলমান আছে।
ফম/এমএমএ/



