প্রেস বিজ্ঞপ্তি : খেলাফত মজলিসের আমীর ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচালক শাইখুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী গত শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিশ
চাঁদপুর জেলার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা মো. লিয়াকত হোসাইন এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. হাবিবুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃদ্বয় বলেন, মহান আল্লাহতাআলা মরহুম মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারবর্গকে ছবরে জামিল অবলম্বন করার তাওফীক দান করেন। আমীন।



