চাঁদপুর : চাঁদপুরে ডিবি পুলিশ কর্তৃক ৩ কেজি গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৫৪) পিতা-মৃত আকরাম মোল্লা ও বুলি আক্তার (২৮), স্বামী-শাহিদ মিয়া, নামক দুইজন মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এদের বাড়ি ইসলামপুর (মোল্লা বাড়ি), ৫নং ওয়ার্ড, জেলা-গোপালগঞ্জ। অপর জনের বাড়ি বারপাড়া ৬নং ওয়ার্ড, জেলা-কুমিল্লা।
শুক্রবার (১১ আগষ্ট) সন্ধ্যায় এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত মিডিয়াকে অবগত করেন, পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।
চাঁদপুরের পুলিশ সুপার, মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম,এ’ দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/অনুপ কুমার দেখা এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
শুক্রবার (১১আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কচুয়া থানাধীন খাজুরিয়া মহিন উদ্দিন কবিরাজ বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে চেকপোস্ট বসিয়ে এদেরকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ০৩ কেজি নিষিদ্ধ ঘোষিত মাদক গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানান, উদ্ধারকৃত ৩ কেজি গাঁজা কুমিল্লা সীমান্তবর্তী এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির নিকট হতে ক্রয় করে বলে স্বীকার করে। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসিতেছে বলে জানা যায়।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলাকে মাদক মুক্ত করা এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরেুদ্ধে চাঁদপুর কচুয়া থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) সারণির ১৯(ক), নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ফম/এমএমএ/


