চাঁদপুর: চাঁদপুর জেলার এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধু সাদ্দাম হোসেনের স্মরনে মিলাদ, দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরন করা হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি হুমায়ন কবির।
শুক্রবার (৭ আগষ্ট ) বিকেলে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরনের মাধ্যেম স্মরন সভা শুরু হয়।কোরআান তেলাওয়াত করেন মনির মিয়াজি ।
চাঁদপুর জেলার ৯৭/৯৯ ব্যাচের আয়োজনে সাদ্দাম সহ অনান্য হারানো বন্ধুদের স্মরনে দোয়ায় অংশ নেন জেলা ও উপজেলার বন্ধুরা।
চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় সভায় বক্তব্য রাখেন ব্যাচের রহিম বাদশা, ডা; তানভীর আহমেদ আরিফ, লিজন পাটওয়ারী,জাফর আহমেদ,শুভাশীষ ঘোষ শ্রীগুরু, রাজিব হোসেন, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. শাহাজাহান খান, এম আর ইসলাম বাবু, কে এম সালাউদ্দিন, রতন, অজিউল্লা জিন্নাহ, হারুন মাস্টার, নাজমুল, শাহাবুদ্দিন, শামিম হোসেন, প্রভাত দাস সুমন, হোসাইন সুমন, এস এম সুমন, গীটার সুমন, কাজী হুমায়ুন কবির , ফয়সাল আহমেদ, শাহাবুদ্দিন , সরোয়ার আলম কুমার, কামাল বেপারী, তানভীর চৌধুরী, সোহেল, মোতালেব, আপেল, রাজিব ভৌমিক, দিলদার, মেহেদী হাসান রাসেল,আমিন, নিজেল,মামুন, মোবারক,কামরুল নাদিম,হাসান, মরহুমের ছোট ভাই রুপম প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, কর্মের মাধ্যমে সাদ্দামকে চাঁদপুরবাসী স্মরণ রাখবে। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে ছিল তার ব্যাপক পদচারনা। ব্যাচের সকল বন্ধুদের সাথে ছিলো তার বন্ধুতের সম্পক। সাদ্দাম হোসেন রনি ছিলেন এমন একজন মানুষ, যিনি তাঁর সরলতা, মিশুক স্বভাব ও বন্ধুবাৎসল্য দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। ছাত্রজীবনের সেই দিনগুলো থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত তিনি সবসময় বন্ধুদের পাশে থেকেছেন, বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর হাসিমাখা মুখ আর প্রাণবন্ত উপস্থিতি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতি চিরদিন আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
উল্লেখ ও চাঁদপুরের সকলের পরিচিত সংস্কৃত অঙ্গনের সাদ্দাম হোসেন রনি গত ২৬ জুলাই রাতে তিনি না ফেরার দেশে চলে যান ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যান।
ফম/এমএমএ/চৌইই/



