চাঁদপুর : ক্যারিয়ার গঠনে উচ্চ শিক্ষার গুরুত্ব তুলে ধরতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় শিক্ষাজীবন শেষ করে জীবন প্রতিষ্ঠায় ক্যারিয়ার গঠনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার।
তিনি বলেন, শিক্ষাজীবন শেষ করে অনেকেই ক্যারিয়ার গঠনে ভুল করেন। এতে হতাশায় পড়তে হয়। তবে কি করতে হবে, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তাও কঠিন হয়ে দাঁড়ায়। তাই ধীরস্থির হয়ে নিজের ক্যারিয়ার নিজেকেই গঠন করতে হবে। এই জন্য শিক্ষার্থীদের জ্ঞাননির্ভর হয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। যেনো বেকারত্ব তাকে পেয়ে না বসে।
অনুষ্ঠানে শ্রোতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাসিম আখতার। মূল আলোচনার সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) হারুনুর রশিদ|
ফম/এমএমএ/



