চাঁদপুরের মৈশাদী হারুন বেকারিকে জরিমানা

চাঁদপুর :  অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরী করার কারণে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী হারুন বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, আজ নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সদরের মৈশাদী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করার দায়ে মৈশাদী বাজারে হারুন বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার স্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম