চাঁদপুর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও প্রানীবিদ্যা বিভাগের শিক্ষক ড.আফতাব হোসেনের স্মরনে চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আয়োজনে এ দোয়ার ব্যবস্থা করা হয়।
ড. আফতাব হোসেনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক ছিলেন।
চবি’র সাবেক ছাত্র ও শিক্ষকের স্মরনে শনিবার ( ১৭ সেপ্টেম্বর ) বাদ আছর শহরের চিশতিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা এনামুল হক।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আহবায়ক ফখরুল ইসলাম, সদস্য ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, রোটারিয়ান মোস্তাক আহমেদ, অ্যাডঃ রফিকুল হাসান রীপন, অ্যাডঃ সাইফুল ইসলাম, আঃ ছামাদ খান ( রাজন), মোঃ মাসুদ, আনোয়ার হোসেন, রাকিবুল ইসলাম, নাসিরউদ্দিন সহ সাবেক ছাত্ররা ও মুসল্লিগন।
উল্লেখ চাঁদপুরের ফরিদগঞ্জের খাজুরিয়ার ড.আফতাব হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা শেষে প্রানীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কমস্থলে যোগ দেন। মৃত্যুর আগ পযন্ত ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ১ন্য,গেটের মুলফটকে হাটহাজারী রোডে সড়ক দুঘনায় মারা যান।
ফম/এমএমএ/চৌইই/



