চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষার্থীদেরকে প্রযুক্তি শিখত হবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর সদরে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল ২৪০ মেধাবী শিক্ষার্থী

চাঁদপুর : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষার্থীদেরকে প্রযুক্তি শিখত হবে। প্রযুক্তির গঠনমূলক ব্যবহার করতে হবে। ডিজিটাল দক্ষতা এখন অনেক জরুরি। বঙ্গবন্ধু স্বাধীন দেশ দিয়েছেন আর তাঁরই সুযোগ্য কন্যা উন্নত বাংলাদেশ গড়ে দিয়েছেন। দেশটিকে সঠিকভাবে পরিচালনা করছেন বিদায় দেশ এখন উন্নত হচ্ছে।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণণা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্যে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী সদর উপজেলার প্রতি বিদ্যালয়ে ৬জন করে ৪০ মাধ্যমিক বিদ্যালয়ে ২৪০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও পরিসংখ্যান ব্যুরো’র উপপরিচালক আজাদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম