চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের পিঠা উৎসব ও সংবর্ধনা

চাঁদপুর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  আয়োজনে পিঠা উৎসব,  সংবর্ধনা  ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  ( ১৮ ফেব্রুয়ারি )  রাতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুর  সদর ও শহরসহ বিভিন্ন উপজেলার সাবেক  শিক্ষাথীরা।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে চ’বির সাবেক ছাত্র চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৩ সালের নিবাচিত সাধারন সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিপন (ব্যাচ -২৫তম ব্যাচ)  ও বেসিক ব্যাংক চাঁদপুরের ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল কবির’ (৩৫ তম ব্যাচ) কে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আহবায়ক মোঃ ফখরুল ইসলাম (৩০ তম ব্যাচ) ।  অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্য  মাসরুর হাসান ভুইয়া  সোহাগ (৩৪ তম ব্যাচ) ।

পিঠা উৎসব,  সংবর্ধনা ও  পারিবারিক মিলনমেলায় বক্তব্য রাখেন  চাঁদপুরের কমিটির উপদেষ্টা অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ( ব্যাচ -১৬ তম),   অ্যাডঃ মিজানুর রহমান ( ১৭ তম ব্যাচ),  শাহজাহান সিদ্দিকী ( ১৭ তম ব্যাচ),  আনিসুর রহমান ( ২১ তম ব্যাচ ),  মামুনুর রহমান ( ২১তম ব্যাচ)  মোস্তাক আহমেদ খান  ( ২২ তম ব্যাচ),  ছালেহা আক্তার  ( ২২ তম ব্যাচ ),  অ্যাডঃ ফরিদা ইয়াসমিন আলো ( ২২ তম ব্যাচ ),  হোচছাম উদ্দিন মাহমুদ পান্নু ( ২৪ তম ব্যাচ),  মোঃ মাসুদ আলম ( ২৬ তম ব্যাচ), আছমা আক্তার (২৬ তম ব্যাচ),   মোঃ খোরশেদ আলম  ( ৩৫ তম ব্যাচ ),  মোঃ নাসিরুদ্দিন ( ৩৬ তম ব্যাচ ),  মোঃ আবদুস ছামাদ খান  রাজন ( ৩৭ তম ব্যাচ),  অ্যাডঃ সাইফুল ইসলাম শাহিন ( ৩৭ তম ব্যাচ),  সাফায়েত খান ( ৩৭ তম ব্যাচ),  অ্যাডঃ ওমর ফারুক টিটু  ( ৩৮ তম ব্যাচ) , অ্যাডঃ ভাস্কর দাস ( ৩৮ তম ব্যাচ),   অ্যাডঃ আরিফ রাব্বানী  ( ৩৯ তম ব্যাচ), মাইনুদ্দিন মোঃ রাকিব ( ৪০ তম ব্যাচ) প্রমুখ।

অনুষ্ঠানে  অতিথি সহ অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা অংশ নেন। পরিবারের সদস্য সহ অতিথি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম