‘গণআন্দোলনের সাথে সাংস্কৃতিক গোষ্ঠীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’

চাঁদপুর : স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাবিবুর রহমান বলেছেন, সমস্ত গণআন্দোলনের সাথে সাংস্কৃতিক গোষ্ঠীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক গান ও দেশাত্মবোধক গান আমাদেরকে তখন অনেক আন্দোলনে অনেক অনুপ্রানিত করেছে। সাংস্কৃতিক সমাজের দর্পনের মত উপস্থাপন করে। আজকে শিশুরা যারা এখানে বসে আছে তারাই হয়তো একসময় নেতৃত্ব দিবে। পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অনেক প্রয়োজন রয়েছে। সাংস্কৃতিক চর্চা একটা শিক্ষার্থীকে সোজা হয়ে দাড়ানোর জন্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শনিবার (২৪ জুন) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খেলাঘর আসরের ৭১বছর পূর্তি উপলক্ষে খেলাঘর জেলা শিশু কিশোর সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেলা প্রশাসনে কাজ করার কারণে খেলাঘরের সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। তবে এখানে না আসলে বুজতাম না যে খেলাঘর আমাদের জন্মের আগের প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি খেলাঘরের সাংস্কৃতিকের কারণে মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সাংস্কৃতিক চর্চায় রাখবেন শিশুদের যা তাদের মেধা বিকাশে অনেক কাজে লাগবে। সাংস্কৃতিক চর্চার কারণে এ শিশুদের অদূর ভবিষ্যতে অনেক গুরুত্ব বহণ করবে।
খেলাঘর জেলা কমিটির সভাপতি হাফেজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মঢাজিস্ট্রেট এ এস এম মোসা, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সদস্য মামুন মোর্শেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় ভৌমিক,  উদযাপন পরিষদের আহবায়ক অরুন্দ্রে কিশোর চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।
খেলাঘর জেলা কমিটির সদস্য  শরীফ চৌধুরী ও বনানী খেলাঘর আসরের সভাপতি মৃনাল সরকারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর মন্ডল।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম