চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের শোকবার্তা

চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান ২৫/০৬/২০২৩ খ্রি. রবিবার সকাল সোয়া ১০টায় ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ চাঁদপুর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে। মহান আল্লাহ তায়া’লা তাঁকে জান্নাতবাসী করুন। চাঁদপুর সরকারি কলেজ পরিবার, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

প্রফেসর আবুল খায়ের খান ১৯৬৪ সালের ৩০ অক্টোবর নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিনাইর চর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে দুই ছেলে সন্তান রেখে যান।

তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার এর মাধ্যমে ১৯৯৩ সালের ১৮ নভেম্বর সরকারি চাকুরীতে যোগদান করেন এবং ২০১৯ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত চাঁদপুর সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

চাঁদপুর সরকারি মহিলা কলেজ পরিবার মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম